বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে রাজধানীর ৩০০ ফুট এলাকায়

bornomalanews
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। ৩০০ ফিট সড়কের একটি অংশে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে, যা দ্রুত সম্পন্ন করার জন্য দলের কমিটির সদস্যরা নিরলস পরিশ্রম করছেন। দেশবাসী তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। ২৫ ডিসেম্বর ঢাকায় অবতরণের পর তিনি বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় পৌঁছে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। বিএনপি এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী রোববার রাতে অনুমতিপত্র পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় দেড় দশকের নির্বাসনের পর লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপি এবং সমর্থকরা দেশের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তকে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102