মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে কিছু গোষ্ঠী

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে—‘এই অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক।’ তারা (অন্তর্বর্তী সরকার) একেবারে পরিবর্তন করে দেবে, সব সংস্কার তারাই করে দেবে। তাহলে তো জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জেএসডি আয়োজিত ‘দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা পত্রিকায় খবর দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে। এই জরিপ কারা দিয়েছে—আমরা বলতে পারবো না। নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে। তারা বলেছে—৮০ পার্সেন্ট লোক চায় যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না তারা এই কথা কোথা থেকে পেলো।  জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে… আমার মনে হয় ভেবেচিন্তে  করা উচিত। এটায় যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়।’

সমাজের বিজ্ঞ লোকেরাও এখন বিভ্রান্তিকর কথা বলছেন জানিয়ে তিনি বলেন,‘ আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের গুরুত্ব আছে—তারা এখন বিভিন্ন রকম কথা বলেন, যা অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন এই সরকারের, তাদের মধ্যে যখন অনেকে বলেন নতুন দল তৈরি করতে হবে। তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে। উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে বলবেন, নতুন দল করতে হবে। তাহলে আমরা… জনগণ কীভাবে ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে।’

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আপাতত রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচনের ব্যবস্থা করার জন্য মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমার দল যেটা বিশ্বাস করে—(রাষ্ট্রে) মৌলিক যে পরিবর্তন আনতে হবে, সেগুলো জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং এর জন্য সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তারা সিদ্ধান্ত নেবেন কোন পরিবর্তনগুলো হওয়া দরকার। শুধু পরিবর্তনই করতে হবে, নাকি নতুন করে লিখতে হবে, নাকি একেবারে বাতিল করে নতুন সংবিধান আনতে হবে—সেটা পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি।’

অন্তর্বর্তী সরকারকে বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখনও আপনাদের প্রশাসনে সেসব ব্যক্তি রয়ে গেছেন, যারা ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য মদত দিয়ে গেছেন। তাদের এখনও সেসব জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো, দ্রুত তাদের চিহ্নিত করে আপনাদের যে জায়গা থেকে পলিসিগুলো হয়—সেখান থেকে সরিয়ে দিয়ে এমন একটি কাঠামো তৈরি করেন, যেখানে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছে, তারা কি কেবল নির্বাচনের জন্যই জীবন দিয়েছে? নির্বাচন দরকার আছে। কিন্তু সংস্কার ছাড়া এই নির্বাচন দিয়ে কোনও লাভ হবে না।’

সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102