মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

টেইলর সুইফট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কমলাকে সমর্থন দিয়েছেন

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ Time View

প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন টেইলর সুইফট। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে আয়োজন করা হয়েছিলো ট্রাম্প ও কমলার মধ্যে বিতর্ক। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই বিতর্কে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘প্রেসিডেন্ট হিসেবে’ দেখতে যান মার্কিন এই তারকা। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘আপনাদের অনেকের মতো, আমিও রাতে ‘কমলা-ট্রাম্প’ বিতর্ক দেখেছি। যদি আপনি দেখে না থাকেন, তাহলে বিতর্কের বিষয়গুলো নিয়ে প্রার্থীদের যুক্তি, তর্ক ও পক্ষে-বিপক্ষের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আপনাদের গবেষণা করার একটি দুর্দান্ত সময় এখন। একজন ভোটার হিসাবে, আমি এই দেশের জন্য তাদের প্রস্তাবিত নীতি এবং পরিকল্পনা সম্পর্কে যা যা দেখতে ও পড়তে পারি, আমি করবো।

সম্প্রতি আমাকে সচেতন করা হয়েছিলো যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের প্রার্থিতাকে আমি সমর্থন করি; যা সম্পূর্ণ মিথ্যা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেগুলো দেখানো হয়েছে। যার কারণে, আমাকে নিয়ে অপতথ্য ছড়ানোর ভয় মনে গেঁথে গিয়েছে। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ আসলেই বিপদজন্নক।

পরিশেষে বলতে চাই, অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার হচ্ছে ‘সত্য’। তাই, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমি কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দিবো।

/এআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102