রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির নির্দেশনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানসহ সাত শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন। এরপর নির্বাচন কমিশন তড়িঘড়ি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠায়। নিরাপত্তার আওতায় থাকা সাত নেতার মধ্যে রয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং মাওলানা রফিকুল ইসলাম খান। নির্বাচন কমিশন চিঠিতে উল্লেখ করেছে, নির্বাচনী প্রচারণা ও নেতাদের চলাচলের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে এই নির্দেশনা কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “জামায়াতের আবেদন পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছি।” গত ১০ জানুয়ারি দলটির পক্ষ থেকে নিরাপত্তার জন্য আবেদন করা হয়, এবং পরদিনই ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মতিসূচক চিঠি পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102