মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ Time View

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে আমরা সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই।

 

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি চাই, সম্পর্কটা এভাবেই রাখা হোক।

 

এর আগে, গত মাসে জয়শঙ্কর সংসদে বলেছিলেন, শেখ হাসিনার কার্যালয় ‘খুব স্বল্প নোটিশে’ ঢাকা থেকে দিল্লিতে পালানোর অনুমতি চেয়েছিল।
 
পরে একটি সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ভারত সরকার হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় দিতে প্রস্তুত ছিল। যার মধ্যে তার রাজনীতি থেকে অবসর নেয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রত্যাশা করছিলেন। কিন্তু ব্রিটিশ হোম অফিস সূত্র এনডিটিভিকে বলেছে, তাদের নিয়মনীতি কোনো ব্যক্তিকে আশ্রয় বা অস্থায়ী আশ্রয়ের জন্য সেই দেশে ভ্রমণ করার অনুমতি দেয় না। বর্তমানে শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে আছে- এমন ধারনা করা হচ্ছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102