সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

ক্রিকেট বোর্ডে ‘বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি বাতিল করে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক উঠেছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হওয়ার অভিযোগ তুলেছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, তারা ক্রিকেট বোর্ডে ‘বাপের দোয়া মায়ের দোয়া কমিটি’ গঠন করেছেন না, বরং এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। তিনি বলেন, আগে শুনতাম মায়ের দোয়া পরিবহণ আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে ‘বাপের দোয়া কমিটি’ থাকার কথাও জানলাম। মন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় বোর্ডে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে, যা তদন্ত কমিটি দ্বারা প্রমাণিত হয়েছে। তদন্তের পর একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অ্যাডহক কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী রাশনা ইমামের নাম থাকায় এই কমিটির গঠন নিয়ে নানা সমালোচনা ও প্রশ্ন উঠেছে। বিসিবির নির্বাচিত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের মাধ্যমে বোর্ডের কার্যক্রমে সরকারি প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সম্প্রতি তীব্র আলোচনা চলছে, যা দেশের ক্রিকেট অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102