মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

শিথিল মণিপুরের কারফিউ ,প্রত্যাহার ইন্টারনেট নিষেধাজ্ঞা

bornomalanews
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ Time View

মণিপুরের তিন জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যাহার করা হয়েছে ইন্টারনেট নিষেধাজ্ঞা। গতকাল মঙ্গলবার থেকেই রাজ্যে স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার রাজ্য সরকারের কমিশনার (হোম) এন অশোক কুমার জানিয়েছেন, লিজ লাইন, ভিএসটি, ব্রজব্যান্ড, ভিপিএন পরিষেবাসহ সব ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করতে হবে।গতকাল থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও নির্দেশ দেন তিনি। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর মণিপুরের পাঁচ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই পাঁচ জেলা হলো পূর্ব ও পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং। ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত পাঁচ দিন পুরো রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক গুজব ছড়ানো হচ্ছিল বলেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে নির্দেশে জানিয়েছিল সরকার। এর পাশাপাশি তিন জেলায় কারফিউও জারি করে প্রশাসন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কখনো ড্রোন হামলা, কখনো ক্ষেপণাস্ত্র হামলা, কখনো আবার পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা করা হয়।সাম্প্রতিক নানা সহিংসতার ঘটনায় রাজ্যজুড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এসব ঘটনায় আহত হয়েছে ১২ জনেরও বেশি মানুষ। প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরাও। স্কুলের পোশাক পরেই ইম্ফলের রাস্তায় মিছিল করে তারা। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102