মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

পশ্চিমবঙ্গে খুশির জোয়ার বাংলাদেশের ইলিশ পাঠানোর ঘোষণায়

bornomalanews
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

সব হতাশা দূর করে দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পৌঁছাতে চলেছে পদ্মার রুপালি ইলিশ। কারণ, দীর্ঘদিন ‘না, না’ বলার পরে অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

এবারের দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর থেকেই পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা।ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জাগো নিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম, পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ মাছ দেয়। কিন্তু আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম হয়তো এ বছর পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না।

তিনি বলেন, শনিবার অবশেষে সুখবর পেলাম, বাংলাদেশ সরকার তিন হাজার মেট্রিক টন ইলিশ দেবে। বাংলাদেশ সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা আমাদেরও পাঠিয়েছে। সব ঠিকঠাক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ আসা শুরু করবে।

কতদিন ধরে ইলিশ আসবে সে প্রসঙ্গে আনোয়ার মাকসুদ বলেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি। ২২ অক্টোবর থেকে সাধারণত বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ থাকে। কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছি। বাংলাদেশ সরকার কতদিনে এই তিন হাজার টন মাছ দেবে, সে বিষয়ে এখনো কিছু জানি না।

বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে আসার পর দাম কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম হাজার রুপির মধ্যে আনতে পারিনি। আশা করি, পূজার সময় এক কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ রুপি থাকবে।পূজার মৌসুমে বাংলাদেশ থেকে ইলিশ আসায় এপার বাংলার মানুষ যারপরনাই খুশি। এই বিষয়ে হাওড়া ফিস মার্কেটের একজন কর্মচারী শেখ মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আসায় আমরা খুব খুশি। কলকাতার বাজারে এমনিতেই ইলিশ কম, তার ওপর দাম থাকে বেশি। বাংলাদেশের ইলিশ আসলে দামটা একটু কমবে। স্বভাবতই এপার বাংলার মানুষ পদ্মার ইলিশ আসার খবরে খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102