মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪ বৈরুতে ইসরাইলি হামলায়

bornomalanews
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে শিশুসহ অন্তত ১৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইল। গুরুতর আহত হয়েছেন আরও ৬৬ জন। এ হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ বৈরুতের জামাস স্ট্রিটের একটি ভবনে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। সংস্থাটি বলেছে, একটি এফ-৩৫ জেট জামাস স্ট্রিটের আবাসিক এলাকায় দুইবার হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এ হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিলসহ বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, এ হামলা যুদ্ধের একটি নতুন পর্বের অংশ। আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য শত্রুদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবো, এমনকি বৈরুতের দাহিয়াতেও। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের লক্ষ্য পরিষ্কার এবং আমরা সেদিকেই এগিয়ে যাবো। হিজবুল্লাহ শনিবার সকালে ইব্রাহিম আকিলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে, তবে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, এই হামলা আবারও প্রমাণ করলো যে দখলদার ইসরাইলি কোনো মানবিক, আইনি বা নৈতিক বিবেচনাকে গুরুত্ব দেয় না। এর আগে লেবাননজুড়ে একযোগে পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় বুধবার দেশটিতে একযোগে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত ৩০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। সূত্র : আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102