মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

কী আলোচনা হলো মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের এ বৈঠকে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

বাংলাদেশে দ্রুত সময়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে এই দুই জনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ভারতীয়-প্রশান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের সম্মেলনেও বাংলাদেশ পরিস্থিতি উঠেছে বলে জানিয়েছেন ভারতীয় এ কূটনীতিক। তবে মোদি বাংলাদেশ নিয়ে ঠিক কী বলেছেন সেটি স্পষ্ট করেননি তিনি।বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হলেও ভারতীয় প্রধানমন্ত্রী মোদি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিষয়টি খুব কৌশলীভাবে এড়িয়ে গেছেন। তিনি পোস্টে শুধুমাত্র লিখেছেন, “আমাদের আলোচনা ছিল খুবই ফলপ্রসু। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনার খুব ভালো সুযোগ ছিল।”

এরআগে গত ২৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। ওই সময় তিনি বাইডেনের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদে উপর কথিত হামলার ব্যাপারে কথা বলেন।

এদিকে মোদির পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একটি কূননৈতিক সূত্র জানিয়েছে, গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন কোনো বৈঠক হয়নি।

ড. ইউনূস এবং বাইডেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বৈঠকে মিলিত হবেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন না। কিন্তু এবার প্রফেসর ইউনূসের সঙ্গে এমন একটি বৈঠক হতে যাচ্ছে বাইডেনের। তবে এটি কবে কোন সময় সেটি এখনো চূড়ান্ত হয়নি।

এমটিআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102