বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রূপায়ণ সিটি গ্রাহক ফ্ল্যাট কিনতে সহজ শর্তে ঋণ পাবেন

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩৫ Time View

রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উত্তরা রূপায়ণ সিটির মিটিং রুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির হেড অব ফাইন্যান্স, মো. মোরশেদ আলম, হেড অব মার্কেটিং, কাজী সারজীল হাসান, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড হেড অব হোম লোন, মো. রাশিদ আল আসাদ, হেড অব মেট্রো হোম লোন এবং ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোন, আশফাক হোসেন, সহকারী ম্যানেজার, সাদমান সাকিব প্রমুখ।রূপায়ণ সিটির হেড অব ফাইন্যান্স, মো. মোরশেদ আলম বলেন, ‘রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম।এর মাধ্যমে রূপায়ণ সিটি গ্রাহকরা ফ্ল্যাট ক্রয় সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির মাধ্যমে গৃহঋণ পাবেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের গ্রাহকদের স্বল্প সময় সহজ শর্তে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড লোন প্রদান করবে। যার জন্য আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ সিটি তার গ্রাহকদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102