শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দিলো ভারত বাংলা ভাষাকে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ Time View

বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়া ভাষাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা প্রদানে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন, ‘বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়া হয়েছে। বিশেষত দুর্গাপূজার শুভ সময়ে, এটা খুবই আনন্দের বিষয়।’

তিনি বলেন, বাংলা সাহিত্য বছরের পর বছর অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে।

মোদি বলেন, ‘বিশ্বের সব বাংলা ভাষাভাষীকে আমি অভিনন্দন জানাই।’

তিনি আরো বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে অসমীয়া ভাষা এখন ধ্রুপদী ভাষার মর্যাদা পাবে, যা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। অসমীয়া সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে সমৃদ্ধ হয়েছে এবং এটি আমাদের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য উপহার দিয়েছে। ভবিষ্যতে এই ভাষা আরো জনপ্রিয় হয়ে উঠুক। আমার অভিনন্দন।’

মোদি আরো বলেন, ‘মারাঠি হলো ভারতের গর্ব।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এই অসাধারণ ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়ার জন্য অভিনন্দন। এই সম্মান মারাঠি ভাষার সমৃদ্ধ সাংস্কৃতিক অবদানকে আমাদের জাতির ইতিহাসে স্বীকৃতি দেয়। মারাঠি সর্বদাই ভারতের ঐতিহ্যের একটি প্রধান ভিত্তি হয়ে ছিল।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর আরও অনেকে এই ভাষা শিখতে অনুপ্রাণিত হবে। পালি ও প্রাকৃত হলো ভারতের সংস্কৃতির মূল ভিত্তি। এগুলো আধ্যাত্মিকতা, জ্ঞান ও দর্শনের ভাষা। এই ভাষাগুলোর সাহিত্যিক ঐতিহ্যও সুপরিচিত। ধ্রুপদী ভাষা হিসেবে তাদের স্বীকৃতি তাদের কালজয়ী প্রভাবকে ভারতের চিন্তা, সংস্কৃতি ও ইতিহাসে সম্মানিত করে।’

মোদি বলেন, ‘আমি নিশ্চিত যে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর আরো অনেক মানুষ এই ভাষাগুলো সম্পর্কে জানার জন্য অনুপ্রাণিত হবে। এটি নিঃসন্দেহে একটি আনন্দের মুহূর্ত।’

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102