বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

পাকিস্তানে বিক্ষোভ ইমরান খানের মুক্তির দাবিতে

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ Time View

কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শনিবার (৫ অক্টোবর) এই বিক্ষোভ মোকাবিলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে ‘অপহরণ করে অবৈধভাবে আটক’ করা হয়েছে। তবে তার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।গান্দাপুর শুক্রবার রাতে ইসলামাবাদ-পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দেন। পুলিশ তাদের শহরে প্রবেশ ঠেকানোর জন্য টিয়ারগ্যাস ব্যবহার করে।

পিটিআই বলছে, ইসলামাবাদে একদিনের জন্য বিক্ষোভ হলেও দেশের অন্যান্য অঞ্চলে দলটি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। লাহোরেও শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়।

ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, আমি আমাদের সব সমর্থকের ওপর অত্যন্ত গর্বিত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৮০ জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিটিআই’কে পরামর্শ দিয়েছিলাম, তারা যেন কূটনৈতিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের জমায়েত না করে। উল্লেখ্য, ১৫-১৬ অক্টোবর ইসলামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চীন, রাশিয়া এবং ভারতের প্রতিনিধিরাও।

নাকভি সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীরা এসসিও সম্মেলন ব্যাহত করার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, আমরা তা কোনোভাবেই হতে দিতে পারি না। আমি আবারও বলছি, তারা যেন আর কোন লাল রেখা অতিক্রম না করে, অন্যথায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102