বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ফিলিস্তিনপন্থি সাংবাদিকের আত্মাহুতির চেষ্টা হোয়াইট হাউজের সামনে

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭০ Time View

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে এক ফিলিস্তিনপন্থি এক ফটোসাংবাদিক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন। তার নাম স্যামুয়েল মেনা জুনিয়র। স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। গাজায় চলমান যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি তোলেন তারা।

বিক্ষোভ চলাকালীনই হোয়াইট হাউজের সামনে ফটোসাংবাদিক স্যামুয়েল আত্মাহুতির চেষ্টা করেন। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধীর দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবেই তিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

প্রতিবাদকারীরা ফিলিস্তিন ও লেবাননের পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন ও স্লোগান দিচ্ছিলেন ফিলিস্তিনের অধিকারের পক্ষে। এই বিক্ষোভের দুই ঘণ্টা পর এক ব্যক্তি হঠাৎই আত্মাহুতির চেষ্টা করেন। তিনি তার বাঁ হাতে আগুন ধরানোর পরপরই আশেপাশের লোকজন পানি ঢেলে সেই আগুন নিভিয়ে দেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে বলেন, আমি একজন সাংবাদিক, আমরাই ভুল তথ্য ছড়াই।

তিনি মূলত সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য সাংবাদিকদের দোষারোপ করেন। পরে পুলিশ তাকে আটক করে ও ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।

তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আঘাত প্রাণঘাতী নয়। স্থানীয় পুলিশও জানায়, ওই ব্যক্তির আঘাত প্রাণঘাতী নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্যামুয়েল মেনা জুনিয়র সিবিএসের সঙ্গে যুক্ত একজন সাংবাদিক ও তিনি মিথ্যা তথ্য প্রচারের জন্য ওই সংবাদমাধ্যমকে দোষারোপ করছিলেন।এই প্রতিবাদ-বিক্ষোভের আগেও গত ফেব্রুয়ারি মাসে অ্যারন বুশনেল ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের বাইরে আত্মাহুতি দেন। যা ছিল গাজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন।

যুক্তরাষ্ট্রে এ নিয়ে চারজন ব্যক্তি গাজায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মাহুতির চেষ্টা করেছেন। গত বছরের ডিসেম্বরে এক ব্যক্তি আটলান্টার ইসরাইলি কনস্যুলেটের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে আত্মাহুতির চেষ্টা করেন এবং মারাত্মকভাবে আহত হন।আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৫ বছর বয়সি অ্যারন বুশনেল ওয়াশিংটনের ইসরাইলি দূতাবাসের সামনে আত্মাহুতি দেওয়ার পর হাসপাতালে মারা যান। এছাড়া গত সেপ্টেম্বরে ম্যাট নেলসন নামের এক ব্যক্তি বোস্টনের ইসরাইলি কনস্যুলেটের কাছে আত্মাহুতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102