সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

মুখ থুবড়ে পড়ল বিজেপি জম্মু ও কাশ্মিরে, দখলে নিল হরিয়ানা

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ Time View

ভারতশাসিত জম্মু ও কাশ্মির নির্বাচনে সরকার গঠনের ধারের কাছে যেতে পারেনি কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে হরিয়ানা দখলে নিতে পেরেছে হিন্দুত্ববাদী দলটি।

৩৭০ ধারা বিলোপ হওয়ার পরে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মিরে। ১০ বছর পরে বিধানসভা নির্বাচনে জিতে জম্মু-কাশ্মিরে সরকার গড়তে চলেছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। অন্যদিকে, হরিয়ানায় এককভাবে সরকার গঠন করতে পারছে বিজেপি।

জম্মু অঞ্চলে বিজেপি একচ্ছত্রভাবে আধিপত্য দেখালেও সেই এলাকাতে থাবা বসেছে অন্যান্য দলের। এমনকি জম্মুর দক্ষিণে অবস্থিত ডোড্ডা আসনে বিজেপি হেরে যায় আম আদমি পার্টির কাছে। আর কাশ্মিরে একচেটিয়া ভাবে জয়ী ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট।

কাশ্মিরে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের দখলে ৫০ আসন।

অপরদিকে, হরিয়ানায় ৪৮ আসনে জয়ী বিজেপি। কংগ্রেসের দখলে গেছে ৩৭ আসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102