সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের ইসরায়েলে সেনা পাঠানোর ঘোষণা

bornomalanews
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ Time View

ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দখলদার ইসরায়েলকে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইসরায়েলের অবস্থানকে ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে’ শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানের ভবিষ্যত মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় কাজে দেবে এটি।

প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জটিল হওয়ায় এটি পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের ৮০ থেকে ১০০ সেনা ইসরায়েলে যাবে বলে অপর এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলের তিনটি আলাদা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এসব ব্যবস্থা মিসাইলগুলো আটকাতে ব্যর্থ হয়।

ইসরায়েলে সেনা এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলেছে, “ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে প্রেসিডেন্টের নির্দেশে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলে টার্মিনাল হাই-এলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি এবং এটির সঙ্গে সংশ্লিষ্ট সেনাদের পাঠানোর অনুমোদন দিয়েছেন।”

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।

ইরানের ১ অক্টোবরের হামলার পর দেশটিকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় দখলদার ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা চালানোর পর দেশটি আবার পাল্টা যে হামলা চালাবে সেটি প্রতিহত করতেই মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ব্যবস্থা পাঠাতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102