সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

বাড়লো সালমানের বাড়ির নিরাপত্তা বাবা সিদ্দিকি খুনের পর

bornomalanews
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ Time View

ভারতের সাবেক মন্ত্রী ও এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে সাধারণ সময়ের থেকে আরও বেশি সুরক্ষা কর্মীরা রয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদ অনুযায়ী, শনিবার গভীর রাতে লীলাবতী হাসপাতালে গিয়ে সমবেদনা জানাতে প্রয়াত সিদ্দিকের পরিবারের সাথে দেখা করেন সালমান খান।

শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে হামলাকারীরা গুলিয়ে চালিয়ে হত্যা করে বাবা সিদ্দিকিকে। ঘটনার সময় তিনি বান্দ্রায় তার ছেলে জিশানের অফিসের বাইরে ছিলেন। ইতোমধ্যে এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- হরিয়ানার বাসিন্দা গুরমাইল বলজিৎ সিং ও উত্তরপ্রদেশের ধর্মরাজ রাজেশ কাশ্যপ। তৃতীয় অভিযুক্ত শিব কুমারের খোঁজ চালাচ্ছে পুলিশ। সেও উত্তপ্রদেশের বাসিন্দা।

এ ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। যারা অনেকদিন ধরে সালমান খানকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা জানায়, বাবা সিদ্দিকিকে হত্যার পেছনে সালমানের সঙ্গে তার ঘনিষ্ঠতার দায় রয়েছে। এর পরপরই মূলত সালমান খানের বাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

পুলিশ কর্তারা জানান, খুনের মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করেছে তারা। তদন্তে জানা গেছে, এই হত্যা পূর্বপরিকল্পিত। অভিযুক্তদের আগাম টাকা দেয়া হয়েছিল কয়েক দিন আগে। এরপর তাদের অস্ত্র সরবরাহ করা হয়েছিল।

/এএস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102