বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ইসরায়েলি শীর্ষ কমান্ডার নিহত হামাসের হামলায়

bornomalanews
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

হামাসের হামলায় ইসরায়েলের ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা নিহত হয়েছেন।

রবিবার গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক ইসরায়েলি সেনা কর্মকর্তা।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এহসান দাকসার ট্যাংক ও আরেকটি ট্যাংক একটি বিস্ফোরক ডিভাইসের সাথে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

ইসরায়েলের বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল এহসান দাকসা ট্যাংক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল এহসান অন্যতম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102