বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ভয়াবহ হামলা তুরস্কের সামরিক কারখানায়

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক টুইটবার্তায় এমনটা জানান।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলার ঘটনায় তিনি মর্মাহত।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, কাহরামানকাজানে হামলাস্থলে বড় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরটি আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ভিডিও ফুটেজে গুলিবিনিময়ের ঘটনাও ঘটতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডকে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান কোম্পানি বলা হয়ে থাকে। দেশটির প্রথম যুদ্ধ বিমান তৈরি করে এই কোম্পানি। এতে প্রায় ১০ হাজার কর্মী রয়েছে।জানা যায়, অবকাঠামোর নিরাপত্তা কর্মীদের শিফট পরিবর্তনের সময় একদল হামলাকারী ট্যাক্সিতে চড়ে ভেতরে প্রবেশ করে। এ সময় একজন হামলাকারী একটি বোমা বিস্ফোরণ ঘটায়, অন্য হামলাকারীরা কমপ্লেক্সে গোলাগুলি শুরু করে। তাৎক্ষণিকভাবে এ হমলার দায় নেয়নি কেউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102