মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

অংশ নিচ্ছে না বাংলাদেশ ভারতে বিমান মহড়ায়

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ Time View

ভারতের রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম ‘তরঙ্গ শক্তি’। গত ২৯ আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম, দ্য প্রিন্ট।

মূলত বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ পণ্যবাহী বিমানের ওই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তনের ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ দ্বিতীয় পর্বের জন্য নিজেদের সি-১৩০ পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা।

তবে মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসাবে তিনজন সিনিয়র সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এসব সূত্র জোর দিয়ে বলেছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না।

/এমএইচআর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102