বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ অস্ট্রেলিয়ায় , নিহত ৩

bornomalanews
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি ছোট প্লেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সিডনির দক্ষিণ-পশ্চিমের একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্লেন দুটির ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সের কর্মীরা প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষের পর একটি প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট টিমোথি ক্যালম্যান জানিয়েছেন, একটি সেসনা ১৮২ প্লেনের সঙ্গে একটি আলট্রালাইট প্লেনের সংঘর্ষ হয়। সেসনা ১৮২ প্লেনে দুজন এবং আলট্রালাইট প্লেনে একজন আরোহী ছিলেন।

এই দুর্ঘটনায় তিন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা আকাশ থেকে প্লেন দুটির ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখেন এবং দুর্ঘটনাস্থলে ছুটে যান। তবে ঘটনাস্থলের অবস্থান এবং দুর্ঘটনার ভয়াবহতার কারণে তাদের বেশি কিছু করার সুযোগ ছিল না।

ক্যালম্যান এ বিষয়ে বলেন, দুর্ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে ‘অপরিত্রাণযোগ্য’। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স ইন্সপেক্টর জোসেফ ইব্রাহিম বলেছেন, দুর্ভাগ্যবশত, আমাদের কিছুই করার ছিল না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102