শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ

বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক বিএনপির সঙ্গে

bornomalanews
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৫ Time View

রাষ্ট্রপতির অপসারণসহ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়, যা এখনও চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন, রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে করবেন তারা।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য আকতার হোসেনসহ ৭ জন।

বিএনপির নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102