রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

২৫১ সদস্যের কমিটি ঘোষণা এলডিপির

bornomalanews
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ Time View

পুনরায় ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রেসিডেন্ট ও ড. রেদোয়ান আহমেদকে মহাসচিব করে ২৫১ সদস্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

LDP

অলি আহমেদের বড় ছেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ওমর ফারুক সানিকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। সম্প্রতি, অলি আহমেদ ঘোষণা দেন, তিনি আর নির্বাচন করবেন না, তার স্থলে ছেলে সানি নির্বাচন করবেন।

এছাড়াও ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে নুরুল আলম, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, সৈয়দ মাহামুদ মোরশেদ, অধ্যক্ষ কে কিউ ই সাকলায়েন, হামিদুর রহমান খান, চৌধুরী এ.এম খায়রুল কবির খান পাঠানকে।

অধ্যাপক ড. এম এ গফুর, সিরাজ হক সিরাজ, জাফর আহমদ চৌধুরী, মোকফার উদ্দিন চৌধুরী (মাহে আলম), জাহাঙ্গীর রেজা চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

যুগ্ম মহাসচিব করা হয়েছে বিল্লাল হোসেন মিয়াজী, সালাহ উদ্দিন রাজ্জাক, রিয়াসাদ উদ্দিন, অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, অ্যাডভোকেট মোসা. উম্মে শাহিদা মাহাফুজা হককে।

 

অধ্যক্ষ মাহবুবুর রহমানকে দফতর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব), ওমর ফারুক সুমনকে সহ-দফতর সম্পাদক এবং অধ্যক্ষ আবু তাহের, সাইদুর রহমান রূপা চৌধুরী, এস, এম শফিউল আজম জুয়েল, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট এইচ এম নুরে আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102