বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ঢাকা কলেজে গরু-খাসি জবাই করল সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে

bornomalanews
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ Time View

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের খুশিতে ঢাকা কলেজে শনিবার রাতে নৈশভোজের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর ক্যাম্পাসে একটি গরু ও একটি খাসি জবাই করা হয়। রাত ১০টার পর কলেজের হলপাড়ায় প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী এ ভোজে অংশ নেন। কলেজটির সাধারণ শিক্ষার্থীরা এই আনন্দভোজের আয়োজন করেছেন।

 

 

সংশ্লিষ্টরা জানান, আনন্দভোজের জন্য কেনা গরুর দাম ৯৫ হাজার টাকা এবং ছাগলের দাম ১২ হাজার টাকা। শিক্ষার্থীদের কাছে জনপ্রতি টোকেন বিক্রি করা হয়েছে ১০০ টাকা করে।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে এই আনন্দ আয়োজন করা হয়েছে। ছাত্রলীগ ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীরা তাদের কাছে জিম্মি ছিল। ক্যাম্পাসে সংঘাত-দ্বন্দ্ব লেগেই থাকত। এখন ক্যাম্পাসে ছাত্রলীগ নেই, সবাই স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে। ক্যাম্পাসে বিশৃঙ্খলাও নেই। এ জন্যই এই আয়োজন।

 

 

ঢাকা কলেজের শিক্ষার্থী রজব আলী বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এটাই খুশির খবর। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর অনেক নির্যাতন চালিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা খুশি হয়ে এই আয়োজন করেছি। এক হাজারের বেশি শিক্ষার্থী এই নৈশভোজে অংশ নেয়।

আনন্দভোজের অন্যতম আয়োজক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মইনুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ছাত্রলীগের আদু ভাইয়েরা আমাদের হলগুলো দখল করেছিল। গেস্ট রুম, গণরুমের নামে তাদের নির্যাতনের বিভিন্ন দরজা খোলা ছিল। সম্প্রতি তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী একটি নতুন পরিবেশ পেয়েছি। হলে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সিট দেওয়া হয়েছে। এই আনন্দেই শিক্ষার্থীদের নিয়ে আজকের ভোজের আয়োজন।

 

 

এর আগে গত বুধবার রাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102