বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

কর দিতে হবে না বছরে আয় সাড়ে ৩ লাখের নিচে হলে

bornomalanews
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৯১ Time View

বাৎসরিক আয় তিন লাখ ৫০ হাজার টাকার নিচে এমন ব্যক্তিদের ক্ষেত্রে মিনিমাম আয়কর প্রযোজ্য নয়, কোনো আয়কর দিতে হবে না তাদের। যাদের বাৎসরিক আয় এই সীমার ওপরে তাদের ক্ষেত্রে ন্যূনতম আয়কর প্রযোজ্য হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

রবিবার ( ৩ নভেম্বর) শের ই বাংলা নগরে এনবিআরের সংবাদ সম্মেলন কক্ষে ‘আয়কর তথ্য-সেবা মাস- ২০০৪’  উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা প্রদানের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আয়কর তথ্যসেবা মাসের সার্বিক কাজে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ উদ্দেশ্য পূরণকল্পে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্য সকল করদাতাদেরকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102