মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

শাহরুখকে হত্যার হুমকি আইনজীবীর চুরি যাওয়া ফোন থেকে !

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ Time View

বলিউড অভিনেতা সালমান খানের পর এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে। ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা) পণ না পেলে দিতে হবে প্রাণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হুমকিও কি তবে বিষ্ণোই গ্যাংয়ের। কারণ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করে ওই গ্যাংয়ের ভাষ্য ছিল- সালমান ঘনিষ্ঠদের এমন পরিণতিই হবে। এদিকে নিজের জন্মদিনে নিরাপত্তার কথা মাথায় রেখে মান্নাতের ছাদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশা।

এসব ধারণা-সম্ভাবনার মধ্যে হুমকির পর তদন্তে নেমে মুম্বাই পুলিশ পেয়েছে এক মোবাইল ফোন ‘চোরের’ তথ্য। এক আইনজীবীর চুরি হওয়া মোবাইল ফোন থেকে এমন হুমকি। তবে ঘটনার তদন্তে ওই আইনজীবীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, সেই সঙ্গে চলছে সেই ‘চোর’ খোঁজার কাজ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানকে হুমকি দেওয়া সেই মোবাইল ফোন ট্র্যাক করে মুম্বাই পুলিশ। এতে জানা যায় এই উড়ো কলটি আসে ছত্তিশগড় থেকে। ফোনের লোকেশন যাচাই করে সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফয়জান খান নামের এক আইনজীবীর মোবাইল ফোন থেকে কাজটি করা হয়েছে। কিন্তু কাজটি ওই আইনজীবী করেননি, করেছে চোর। কারণ শাহরুখের জন্মদিনে তার মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়জান বলেন, ‘আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102