সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

রুপির ঐতিহাসিক দরপতন ডলারের বিপরীতে

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬০ Time View

রুপির রেকর্ড পতনে ভারতের চোখ ছানাবড়া। আজ সোমবারও মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ১ পয়সা কমেছে।

ফলে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

এর আগে গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ৫ পয়সা কমে যায়। প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। সোমবারের আগ পর্যন্ত এটিই ছিল মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

 

সোমবার দিনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আরও ১ পয়সা কমে গেলে ভারতীয় এই মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন ৮৪ দশমিক ৩৮ রুপিতে নেমে যায়। ফরেক্স ব্যবসায়ীরা বলছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে বিপুল অর্থ বিক্রি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে রুপির সূচক।

চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন। এরপরই বিশ্ব বাজারে শক্তিশালী হতে শুরু করে ডলার। ফলে অনেকটা নেমে যায় ভারতীয় রুপির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102