সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন করলো এনবিআর বেনাপোল বন্দরে

bornomalanews
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৫১ Time View

বেনাপোল বন্দরে নতুন কার্গো টার্মিনাল স্থাপনের প্রেক্ষিতে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বেনাপোল বন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য সহজীকরণ, পণ্য খালাসের সময় হ্রাসকরণ এবং চোরাচালান রোধকল্পে আমদানি-রপ্তানি কার্যক্রমে বাংলাদেশ কাস্টমস কর্তৃক দেশের বিভিন্ন বন্দর ও ল্যান্ড কাস্টমস স্টেশনে ফিক্সড কন্টেইনার স্ক্যানার এবং মোবাইল কন্টেইনারসহ বিভিন্ন প্রকার ডিভাইস ব্যবহার করা হয়। এনবিআরের তত্ত্বাবধানে বর্তমানে বেনাপোল বন্দরে ফিক্সড কন্টেইনার স্ক্যানার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

 

গত ১৪ নভেম্বর বেনাপোল বন্দরে নতুন নির্মিত কার্গো টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শনকালে নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অবিলম্বে বেনাপোল বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশনা প্রদান করেন। তদপ্রেক্ষিতে এবং ফিক্সড কন্টেইনার স্থাপন সময় সাপেক্ষ বিধায় উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত বেনাপোল বন্দরে নতুন কার্গো টার্মিনাল স্থাপনের প্রেক্ষিতে জাতীয় স্বার্থে পানগাঁও বন্দরে অস্থায়ীভাবে স্থাপিত একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বেনাপোল স্থল বন্দরে ইতোমধ্যে স্থাপন করার কার্যক্রম এনবিআর হতে সম্পন্ন করা হয়েছে। ফলে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে এবং সম্মানিত ব্যবসায়ীরা দ্রুততম সময়ের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারবে মর্মে এনবিআর আশা প্রকাশ করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102