বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেখতে কেমন ফুটপাতের ১৫০ টাকার মাফলার

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৯ Time View

শীতকাল মানেই মাফলারের বাড়তি কদর। পশ্চিমা কিংবা দেশি—যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যায় এই ফ্যাশনেবল অ্যাকসেসরিটি। শীত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্টাইলেও সমান জনপ্রিয় মাফলার। রং এবং নকশায় বৈচিত্র্য এনে মাফলার হয়ে উঠেছে ছোট-বড় সবার প্রিয়। দোকান, অনলাইন কিংবা ফুটপাত—সবখানেই মাফলারের চাহিদা। কম দামে ভালো মানের মাফলার পেতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার কয়েকটি জনপ্রিয় মার্কেট থেকে।

মিরপুরের হোপ মার্কেট

মখমল, চায়না ফেব্রিক ও উলের মাফলার মিলছে মিরপুরের হোপ মার্কেটে। বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি মাফলারের সংগ্রহ এখানে উল্লেখযোগ্য। এসব মাফলারগুলোর এক পাশে ছোট কার্টুন বা পুতুলের মুখ জুড়ে দেওয়া থাকে। দাম পড়বে ১৫০ থেকে ২০০ টাকা। মখমল ও চায়নিজ কাপড়ের মাফলার পাওয়া যাবে ১৫০ টাকার মধ্যেই।

উত্তরা রাজলক্ষ্মী মার্কেট

উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের ফুটপাতের জমজমাট দোকানগুলোতেও মাফলার পাওয়া যায়। উলের তৈরি চায়না মাফলারগুলো ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। বিভিন্ন প্যাটার্ন ও নকশার এই মাফলারগুলো শীতকালে ক্রেতাদের নজর কাড়ে।

ধানমন্ডি হকার্স মার্কেট

ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ি, থ্রিপিস, গয়না ছাড়াও মাফলারের দারুণ সংগ্রহ রয়েছে। উলের তৈরি একরঙা এবং চেক নকশার মাফলার এখানে পাওয়া যায় ৫০০ থেকে ৬৫০ টাকায়। আর ভিসকস কাপড়ের নকশাদার মাফলারগুলো কিনতে হবে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে।

মোহাম্মদপুর কৃষি মার্কেট

মোহাম্মদপুর কৃষি মার্কেট ফুটপাতের কেনাকাটার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এখানকার ভ্যানগাড়িগুলোতে নানা ধরনের চেক নকশার মাফলার পাওয়া যায়। মাফলারের দাম সাধারণত ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে থাকে।

শীতে উষ্ণতার পাশাপাশি স্টাইলকে ফুটিয়ে তুলতে মাফলার হতে পারে একটি দুর্দান্ত পছন্দ। দামের তারতম্যের ভিত্তিতে নিজস্ব পছন্দের মাফলারটি কিনে নিন এবং এই শীতে থাকুন ফ্যাশনেবল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102