শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

অনুষ্ঠিত হলো ৩৯ তম ফোবানা’র কীক অফ মিটিং

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৭০ Time View

আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে ১৯ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হলো ৩৯ তম ফোবানা’র কীক অফ মিটিং। এই বিশেষ আয়োজন উপলক্ষে ফোবানার ১১টি স্টেট থেকে ২৪ জন ডেলিগেট ১৮ জানুয়ারী আটলান্টায় সমবেত হন। ১৮ জানুয়ারীর সন্ধ্যায় সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদের বাসায় ডিনারের আয়োজন করা হয়। পরদিন, ১৯ জানুয়ারী, সকাল ১১টায় ডেলিগেটরা ফোবানার ভেন্যু পরিদর্শন করেন এবং দুপুরে হোস্ট প্রেসিডেন্ট ডিউক খানের বাসায় লাঞ্চ ও মত বিনিময় করেন।

সন্ধ্যায় শুরু হয় মূল কীক অফ মিটিং, যা পরিচালনা করেন বাংলাধারার সাধারণ সম্পাদক রেজওয়ান হৃদয়। এই মিটিংটি তিনটি পর্বে বিভক্ত ছিল: বাংলাধারার গুণীজন সংবর্ধনা, ৩৯ তম ফোবানা কীক অফ মিটিং এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গুণীজন সংবর্ধনায় সম্মানিত করা হয় লেখক-সাংবাদিক সামসুল আলম, সংগীত শিল্পী হোসনে আরা বিন্দু এবং তাসলিমা সুলতানা পলিকে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নাবিলা ইসলাম এবং গুইনেট কাউন্টি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ। তারা আটলান্টার বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ৩৯ তম ফোবানার সাফল্য কামনা করেন।

এই মিটিংয়ে ফোবানার নির্বাহী সংসদের সদস্যরা এবং বিভিন্ন স্টেট থেকে আগত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। হোস্ট কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডিউক খান, চীফ করর্ডিনেটর দিলু মওলা, সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ, কমিউনিটি একটিভিস্ট আরেফিন বাবুল এবং বাংলা বয়েজের মহিন উদ্দিন দুলাল।

ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, \”আপনাদের সকলের সহযোগিতায় আটলান্টা ফোবানা সফলতা পাবে। আমাদের ২০০ হাজারের স্পন্সর প্রয়োজন, আশা করি সব গুলো স্টেট থেকেই আমরা ভাল সাড়া পাব। আটলান্টা ফোবানায় নতুনত্ব থাকবে। আমরা ফোবানাকে সার্বজনিন করার চেষ্টা করব।\”

এইভাবে, পুরো আয়োজনটি একটি সফল এবং স্মরণীয় ইভেন্ট হিসেবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102