শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ভারতের রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ ইস্যু!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৭ Time View

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধের প্রেক্ষিতে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতী বর্ধন সিং জানিয়েছেন যে, এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল, বৃহস্পতিবার, রাজ্যসভার অধিবেশনে জন বৃত্তাসের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

রাজ্যসভার সদস্য জন বৃত্তাস জানতে চান, বাংলাদেশ সরকার কি সত্যিই শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? যদি চেয়ে থাকে, তবে তাদের দাবির পেছনে কি কারণ রয়েছে? এবং ভারত সরকার কি এই বিষয়ে বাংলাদেশকে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে?

জবাবে কৃতী বর্ধন বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তাদের দাবি, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নানান ‘অপরাধ’ করেছেন। তবে, এই বিষয়ে ভারত সরকার এখনও বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত জানায়নি।

প্রবল গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। তাঁর দলের কিছু জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হলেও, বেশিরভাগই এখনো আত্মগোপনে রয়েছেন। এই পরিস্থিতিতে, ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে, অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিচারের উদ্যোগ নিয়েছে।

এছাড়া, একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্য একটি মামলায় তাঁর পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102