মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

ইসরাইলের সেনা প্রত্যাহার ১০ দিনের অভিযান শেষে জেনিন থেকে

bornomalanews
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ Time View

১০ দিনের অভিযানে ২১ জন নিহত হওয়ার পর শুক্রবার পশ্চিম তীরের জেনিন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিন ও ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, অভিযান চলাকালে ইসরাইলি বাহিনী স্থানীয় অবকাঠামো ও আবাসিক ভবনের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছে। হামলায় শহরের বিশাল এলাকাজুড়ে বিদ্যুৎ, যোগাযোগ ও ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ঘোষণা করেছে, সেনাবাহিনীর অভিযানে জেনিন শহরের ২৫ কিলোমিটারেরও বেশি রাস্তা ও আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এদিকে, ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, সেনা অভিযানে ‘সন্ত্রাসীদের’ নির্মূল করেছে ইসরাইলি বাহিনী। সেখান থেকে ৪০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করার পাশাপাশি ২৪টি অস্ত্র জব্দ এবং বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস ধ্বংস করা হয়েছে।

তবে ইসরাইলি নিরাপত্তা সূত্র ব্রডকাস্টারকে জানিয়েছে, অভিযান এখনো শেষ হয়নি এবং আমরা শিগগিরই জেনিন ও অন্যান্য স্থানে ফিরব।

বৃহস্পতিবার রামাল্লাভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৮ আগস্ট ইসরাইলি বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ৩৯ ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102