মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়লো চীনা সেনারা সেভেন সিস্টার্সের

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্যের অংশ অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল) অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম অরুণাচল টোয়েন্টি ফোর ও নিউজফাই সরেজমিন ঘুরে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাপাপু এলাকায় চীনা সৈন্যদের উপস্থিতি সম্পর্কে তথ্য নিশ্চিত করতে পাথরের গায়ে চীনের নাম লেখা এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখা গেছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, চীনা সৈন্যরা প্রায় এক সপ্তাহ আগে সেখানে প্রবেশ করেছে। ছবিতে দেখা যায়, পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে, যা ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নিউজফাই জানায়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুরে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) একটি ক্যাম্প রয়েছে। আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

এর আগে ২০২২ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, চীনা সামরিক বাহিনী হাদিগ্রা হ্রদের কাছে অবকাঠামো নির্মাণ করছে। ভারতীয় সেনাবাহিনী তখন চাগলাগাম থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরে চীনা সৈন্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত করেছিল।

চীনের সামরিক বাহিনী ২০২০ সালে অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ২০১৯ সালে ডোইমরু নালার ওপর একটি কাঠের সেতু নির্মাণ করে। চীন ভারতের অরুণাচল প্রদেশের বিশাল অংশের মালিকানা দাবি করে, যেখানে ভারতের সাথে চীনের মোট ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত ১ হাজার ১২৬ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102