শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাজ্যের!

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬২ Time View

যুক্তরাজ্য সোমবার ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে সহায়তাকারীদের বিরুদ্ধে শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই সংঘাত শুরুর তৃতীয় বর্ষপূর্তিতে এ ঘোষণা এলো। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণের প্রাথমিক দিনের পর থেকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা এই নিষেধাজ্ঞা প্যাকেজটি ‘রাশিয়ার সামরিক বাহিনী, তৃতীয় দেশগুলোর সংস্থাগুলো, যারা এটিকে (যুদ্ধ) সমর্থন করছে এবং সেই ভঙ্গুর সরবরাহ নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করবে, যার ওপর এটি (যুদ্ধ) নির্ভরশীল।’

যুক্তরাজ্যের এই পদক্ষেপ এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে ও তাদের ইউরোপীয় সমর্থকদের রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য ইতিমধ্যে পুতিন সরকারের সঙ্গে সংযুক্ত এক হাজার ৯০০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় তৃতীয় দেশগুলোর সামরিক সরঞ্জাম উৎপাদক ও সরবরাহকারীদের লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্য এশীয় দেশগুলো, তুরস্ক, থাইল্যান্ড, ভারত ও চীন। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কওয়াং চোল এবং অন্যান্য জেনারেল ও শীর্ষ কর্মকর্তারা, যাদের ১১ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েনের জন্য ‘সহযোগী’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ‘প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বড় এই পদক্ষেপ ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি জোরদার করছে। প্রতিটি সামরিক সরবরাহ লাইন ব্যাহত করা, প্রতিটি রুবল আটকে দেওয়া এবং পুতিনের আগ্রাসনকে সহায়তাকারীদের উন্মোচিত করা ন্যায়সংগত ও স্থায়ী শান্তির দিকে একটি পদক্ষেপ।’

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, প্রথমবারের মতো নতুন ক্ষমতা ব্যবহার করে যুদ্ধকে সমর্থনকারী বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে কিরগিজস্তানভিত্তিক ওজেএসসি কেরেমেত ব্যাংকও রয়েছে। এ ছাড়া ‘নতুন’ করে ১৪ জন ক্লেপটোক্র্যাটকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি রোমান ট্রোটসেংকো।

পাশাপাশি রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’কেও আরো নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ৪০টি জাহাজকে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে, যার ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩টিতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া শত শত জাহাজ নিয়ে একটি বড় ‘ছায়া নৌবহর’ পরিচালনা করছে, যাতে পশ্চিমাদেশগুলোর তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়ানো যায়।

এই ঘোষণা এমন সময় এলো, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে যাচ্ছেন। এই বৈঠকের লক্ষ্য হলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘সেত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102