শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

মার্কিন নাগরিকত্ব মিলবে গোল্ড কার্ড কিনলে, দাম জানালেন ট্রাম্প!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭১ Time View

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অভিবাসীদের কোণঠাসা করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। কিন্তু তবুও যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী স্রোত থামানো যাচ্ছে না। এরই মধ্যে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এক পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি নতুন একটি নাগরিকত্ব নীতি ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট দপ্তর এটি বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই করবে এবং দুই সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত জানাবে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করার ধারণা উত্থাপন করেছেন। এ কার্ড ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে। পরবর্তীতে আমেরিকান নাগরিকত্বের পথ হিসেবে কার্ডটি ব্যবহার করা যাবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশী বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে মার্কিন স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে। ইবি-৫ প্রোগ্রামটি মার্কিন ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশীদের ‘গ্রিন কার্ড’ প্রদান করে। ট্রাম্প এর পরিমার্জন করবেন জানিয়ে বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আমরা সেই কার্ডের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করতে যাচ্ছি। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি (আমেরিকান) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।

রাশিয়ান অলিগার্করা গোল্ড কার্ড কেনার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প আরও বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।

প্রসঙ্গত, ইউএসসিআইএস ওয়েবসাইট অনুসারে- মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিসেবা দ্বারা পরিচালিত ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়ে কার্যকর রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য এ নীতি চালু করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102