শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মাশরাফি যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন

bornomalanews
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭১ Time View

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরেও নিয়মিত তিনি। এবার খেলবেন ইউএস মাস্টার্স টি-টেন লিগে।যুক্তরাষ্ট্রের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডেট্রয়েট ফ্যালকনস এর হয়ে মাঠ মাতাবেন ম্যাশরাফি। আসন্ন আসরের আগে ড্রাফট থেকে অভিজ্ঞ এই পেসারকে দলে ভিড়িয়েছে ফ্যালকনস।

সর্বশেষ বিপিএলে খেলেছিলেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে আসরের সবগুলো ম্যাচ খেলেননি। মাঝপথেই আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এই পেসার।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এর পর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশেই আছেন দলটি মনোনীত দুই বারের সাবেক সংসদ সদস্য মাশরাফি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102