বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

দেশের শেয়ার বাজারে দরপতন থামছে না

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

দেশের শেয়ার বাজারে দরপতন থামছে না। গতকাল সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস সূচক কমল শেয়ার বাজরে। এদিকে টানা দরপতনে হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমতে থাকে। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট ৩৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৬৭টির, কমেছে ৩০৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। এতে এই বাজারের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৯ পয়েন্টে নেমে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫৭ কোটি ৪৭ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩০ কোটি ৭৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২২৮টি কোম্পানির মধ্যে ৩৯টির দাম বেড়েছে। কমেছে ১৭০টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৭২ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102