সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

শুভমন গিল ও সারা টেন্ডুলকারের সম্পর্ক: ভাঙনের ইঙ্গিত?

bornomalanews
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৪৪ Time View

কয়েক বছর ধরে চলা নানা গুঞ্জন এবার যেন স্পষ্ট ইঙ্গিত পেয়েছে। ভারতীয় ক্রিকেটার শুভমন গিল ও শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন নীরবেই হয়তো শেষ হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই জুটি। শুভমনের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে খুঁজলে দেখা যায়, সারার নাম তার অনুসরণ তালিকায় আর নেই এবং একই চিত্র পাওয়া গেছে সারার ইনস্টাগ্রামেও। প্রেমের গুঞ্জনের শুরু ২০২০ সালের আইপিএল থেকেই শুভমন গিল ও সারা টেন্ডুলকারের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে নিয়মিত লাইক-কমেন্ট এবং তাদের শেয়ার করা ছবির মিল এই গুঞ্জনকে আরও উসকে দেয়। যদিও এই সম্পর্ক নিয়ে শুভমন বা সারা কখনও সরাসরি কিছু বলেননি। তবে শুভমনের খেলার সময় সারাকে প্রায়ই গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা যেত। এমনকি শুভমনের দুই বোন শাহনীল গিল ও সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা। ভাঙনের কারণ? সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দেওয়ার ঘটনা এই সম্পর্কের ইতি টানার ইঙ্গিত দিয়েছে। ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি তারা নীরবেই তাদের সম্পর্কের সমাপ্তি ঘটালেন? শুভমনের ইনস্টাগ্রামে সারার অনুপস্থিতি এবং একইভাবে সারার প্রোফাইলে শুভমনের নাম না থাকা বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভ্রান্তি ও কফি উইথ করণ প্রসঙ্গ এর আগে ‘সারা’ নাম নিয়ে আরও একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, শুভমনের সঙ্গে বলিউড অভিনেত্রী সারা আলি খানের সম্পর্ক রয়েছে। এই প্রসঙ্গে ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ সারা আলি খান মজা করে বলেন, “ভুল সারার পেছনে ছুটছ বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!” তার এই মন্তব্য ইঙ্গিত দিয়েছিল, শুভমনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বরং সারা টেন্ডুলকারের সঙ্গেই শুভমনের বিশেষ সম্পর্ক ছিল, যা এখন অতীতের অংশ হয়ে গেছে। সম্পর্কের সমাপ্তি নাকি বিরতি? শুভমন ও সারার সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই আগ্রহ ছিল। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার বিষয়টি সম্পর্কের সমাপ্তি হিসেবে ধরা হলেও, তারা এ বিষয়ে এখনও কিছু বলেননি। এটি কি শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনা, নাকি বাস্তব সম্পর্কের ইতি— তা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102