শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

bornomalanews
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩৩ Time View

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। হান্নান মাসউদ তার পোস্টে উল্লেখ করেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে এবং আশপাশের লোকদের দ্রুত সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।” এছাড়া, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।” এ ঘটনার পর এনসিপি নেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়েছে। এই হামলার পেছনের কারণ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এনসিপির নেতাদের মধ্যে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে এবং আশেপাশের নেতাকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102