সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ!

bornomalanews
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫৩ Time View

হযরত শাহজালাল বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করার পর ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এর আগে, দুপুরে থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। নুসরাত ফারিয়ার আটক এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102