সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি অভিষেক বচ্চন, বড়সড় বিপদ থেকে রক্ষা

bornomalanews
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪০ Time View

মুম্বাইয়ের ভারী বৃষ্টির মধ্যেও বলিউডের সিনেমার কাজ থেমে নেই। ঠিক এমন সময় এক বিপজ্জনক ঘটনার মুখোমুখি হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তিনি অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন। বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘হাউসফুল ৫’-এর প্রচারে ব্যস্ত। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং চাঙ্কি পাণ্ডে। সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা। সেখানেই ঘটে যায় এই অঘটন। ঘটনা অনুযায়ী, কালো স্যুট পরে অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় অভিষেক বচ্চন সিঁড়ি দিয়ে নামছিলেন। ঠিক সেই মুহূর্তেই মাথার ওপর থেকে সিলিং ভেঙে পড়ে। সৌভাগ্যবশত, অভিষেক সিঁড়িতে পা রাখেননি। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তাকে কোনো ধরনের চোট-আঘাতও লাগেনি। তবে ঘটনার পর অভিষেক খুবই দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দর্শক আসনগুলো খালি করার নির্দেশ দেন এবং সবাইকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে বলেন, যাতে আর কেউ বিপদের মুখে না পড়ে। এই ঘটনা প্রমাণ করেছে, অভিষেক বচ্চন কেবল একজন দক্ষ অভিনেতাই নন, তিনি একটি বড় বিপদের মুখে পড়েও সবার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102