রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক!!

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯১ Time View

মার্কিন ধনকুবের ইলন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, যার নাম ‘আমেরিকা পার্টি’। তিনি শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই ঘোষণা দেন। মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। মাস্ক বলেন, “আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।” এর আগে তিনি এক্সে একটি জরিপ চালিয়ে জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল প্রয়োজন কিনা। ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়েছিল, যেখানে দুই-তৃতীয়াংশ মানুষ নতুন দলের পক্ষে মত দেন। সম্প্রতি ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ (কর কমানো ও ব্যয় বৃদ্ধির বিল) আইনে পরিণত করেছেন, যা নিয়ে মাস্ক তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।” মাস্ক একসময় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন এবং তার প্রশাসনে কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় নীতিকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। মাস্ক ইতোমধ্যে জানিয়েছিলেন, তিনি একটি দল গঠন করে ট্রাম্পের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে অর্থ ব্যয় করবেন। এর জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাস্কের নতুন দল ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আধিপত্য ভাঙা সহজ হবে না। এদিকে, মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের প্রভাবে টেসলারের শেয়ারের দামেও ধস নেমেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শেয়ারপ্রতি দাম ৪৮৮ ডলারে উঠলেও গত এপ্রিলে তা অর্ধেকে নেমে আসে। সর্বশেষ সপ্তাহে এটি ৩১৫ ডলারে লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102