মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

কোনো সম্পর্ক বা যোগাযোগ করবে না ভারত জামায়াতের সঙ্গে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। এর মাত্র চারদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষেধাজ্ঞামুক্ত হলেও দলটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা কোনো রকম যোগাযোগ করবে না ভারত।

একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।  প্রতিবেদনে বলা হয়েয়ে, ভারত সিদ্ধান্ত নিয়েছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এ সিদ্ধান্ত থেকে ভারত সরে আসবে না।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূল ধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে।

তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। দুজনেরই ২২ থেকে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার ২০১৩ সালে জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102