সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই: কিংবদন্তির বিদায়

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৯ Time View

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়েছে, মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। কনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস, যিনি এক পোস্টে জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।” চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কনি। তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে আইসিইউতে নেওয়া হয়। কনি ফ্রান্সিসের ফেসবুকে ৪ জুলাই তার শেষ পোস্টটি ছিল, যেখানে তিনি লিখেছিলেন, “আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।” কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার। কনি ফ্রান্সিস ‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’— এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে ‘প্রিটি লিটল বেবি’ গানটি ৬৩ বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়, ফলে তিনি আবার আলোচনায় আসেন। ১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করা কনির আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকেই গান গাইতেন ও অ্যাকর্ডিয়ন বাজাতেন। ছোটবেলাতেই তিনি টেলিভিশনের গানের অনুষ্ঠানে যুক্ত হন। সংগীতজীবনে সফল হলেও কনি ফ্রান্সিসের ব্যক্তিজীবন ছিল কঠিন। তিনি চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি। গায়ক ববি ড্যারিনকে ভালোবেসেছিলেন, কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে প্রায় সারাটা জীবন কষ্টে কাটিয়েছেন তিনি। কনি ফ্রান্সিসের মৃত্যু সংগীত জগতে একটি শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102