রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

হজ মৌসুম সামনে রেখে সৌদি আরবের নতুন চিকিৎসা নির্দেশনা: টিকা ও স্বাস্থ্য নিরাপত্তায় জোর

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View

আগামী বছরের হজ মৌসুমকে ঘিরে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এ নির্দেশনায় এবারের হজযাত্রীদের জন্য টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে বেশ কিছু কঠোর শর্তও আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনা, মেনিনজাইটিস, পোলিও এবং পীতজ্বর—এই চারটি টিকা হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এসব টিকা ছাড়া কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন না। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কভিড-১৯ টিকা অবশ্যই সৌদি আরবে অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে এবং সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে। সেই সঙ্গে হজযাত্রার অন্তত ১৪ দিন আগে টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে, মেনিনজাইটিসের টিকা হজের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে এবং এই টিকার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। পোলিও ঝুঁকিপূর্ণ দেশের হজযাত্রীদের ক্ষেত্রে নির্দেশনা আরও কঠোর। তাদের হজযাত্রার অন্তত ৪ সপ্তাহ আগে পোলিও টিকা নিতে হবে এবং আন্তর্জাতিক টিকা সনদে তা উল্লেখ থাকা বাধ্যতামূলক। পীতজ্বরের টিকা ৯ মাসের বেশি বয়সী যেসব হাজিরা ঝুঁকিপূর্ণ অঞ্চলের, তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন—যেমন অঙ্গ বিকল, দীর্ঘমেয়াদি জটিল অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগ বা ক্যানসারের চিকিৎসাধীন—তারা হজে অংশ নিতে পারবেন না। কারণ হজের সময় শারীরিক পরিশ্রম, জনসমাগম এবং নানা স্বাস্থ্যঝুঁকি থাকে, যা এসব ব্যক্তির জন্য মারাত্মক হতে পারে। নির্ধারিত টিকা গ্রহণ বা স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে কোয়ারেন্টাইন বা অতিরিক্ত স্বাস্থ্য যাচাইয়ের ব্যবস্থাও রাখা হবে। বিগত বছরের হজ আয়োজন এবং কভিড-১৯ মহামারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সব হাজি যেন সুস্থ, নিরাপদ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, এজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102