রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

আহমেদাবাদে আইএসআইএসের তিন সদস্য গ্রেপ্তার, বড় হামলার পরিকল্পনা ছিল

bornomalanews
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

বিস্তারিত বর্ণনা: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পুলিশের বিশেষ সন্ত্রাস দমন শাখা (এটিএস) মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসআইএসের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ আহমেদ মহিদীন, সুহেল এবং আজাদ সইফি। পুলিশের তথ্য অনুযায়ী, তারা দেশের বিভিন্ন স্থানে হামলার ছক কষছিলেন এবং দীর্ঘ প্রায় এক বছর ধরে গোয়েন্দাদের নজরে ছিলেন। এটিএস জানায়, অস্ত্র সরবরাহের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি গ্লক পিস্তল, একটি বেরেটা পিস্তল, ৩০ রাউন্ড গুলি এবং মারাত্মক বিষাক্ত পদার্থ ‘রাইসিন’। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সন্ত্রাসী চক্রটি আহমেদাবাদ, লখনউ ও দিল্লিতে হামলার জন্য রিকনেসাঁ চালিয়েছিল এবং তারা আইএসআইএসের শাখা সংগঠন আইএসকেপি’র সদস্য। এটিএসের কর্মকর্তারা আরও জানান, চলতি বছরের শুরুতেই গুজরাট এটিএস আল-কায়েদা (AQIS)-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছিল, যাদের মধ্যে বেঙ্গালুরুর এক নারীও ছিলেন। ওই নারী পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশনায় একটি অনলাইন সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে অভিযোগ ওঠে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার আশঙ্কা করছে পুলিশ। গোটা ঘটনায় ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থান নিয়েছে এবং সম্ভাব্য সব রকমের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102