রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

bornomalanews
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

দিল্লির প্রাণকেন্দ্র লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবার সন্ধ্যায় ঘটে গেলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা। স্টেশনের ১ নম্বর গেটের সামনে হঠাৎই একটি গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা। প্রাথমিকভাবে জানা গেছে, এই ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২৪ জন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে, চলছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম। এ ঘটনার পরই পুরো দিল্লি জুড়ে জারি করা হয়েছে উচ্চ নিরাপত্তা সতর্কতা। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি এবং কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণ নতুন করে রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও উদ্বেগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102