মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

লস অ্যাঞ্জেলেসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ, ‘টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট’র চার সদস্য গ্রেপ্তার

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অন্তত পাঁচটি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা রুখে দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ‘টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট’ নামের একটি সরকারবিরোধী ও কট্টরপন্থী গোষ্ঠীর চার সদস্যকে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল মোজাভে মরুভূমি এলাকায় বিস্ফোরক ডিভাইস পরীক্ষার সময় গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এফবিআই ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, গোষ্ঠীটি নতুন বছরের উদযাপনকে কেন্দ্র করে ‘অপারেশন মিডনাইট সান’ নামে একটি নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল। হামলার লক্ষ্য ছিল দুটি লজিস্টিকস সেন্টার, অভিবাসন সংস্থা আইস (ICE)-এর এজেন্ট এবং বিভিন্ন যানবাহন। গ্রেপ্তার চার সদস্য হলেন অড্রে ইলিন ক্যারোল, জাখারি অ্যারোন পেজ, দান্তে গ্যাফিল্ড ও টিনা লাইকে, যাদের বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে। অভিযানের সময় ক্যারোলের বাড়ি থেকে ‘ডেথ টু আমেরিকা’, ‘লং লিভ টারটেল আইল্যান্ড অ্যান্ড প্যালেস্টাইন’ ও ‘ডেথ টু আইস’ স্লোগানসহ পোস্টার উদ্ধার করা হয়। আর জাখারি পেজের বাসা থেকে বোমা হামলার বিস্তারিত পরিকল্পনার একটি আট পৃষ্ঠার হাতে লেখা নথি পাওয়া গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র এবং নিবন্ধনহীন বিধ্বংসী ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলো এ ঘটনায় অন্যদেরও জড়িত থাকার সম্ভাবনা অনুসন্ধান করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট’ নিজেদের ফিলিস্তিনপন্থি ও সরকারবিরোধী সংগঠন হিসেবে পরিচয় দেয়। তারা ঔপনিবেশিকতা থেকে মুক্তি ও আদিবাসীদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়। এছাড়া ‘সিগন্যাল’ মেসেজিং অ্যাপে তাদের ‘অর্ডার অব দ্য ব্ল্যাক লোটাস’ নামে একটি গ্রুপ রয়েছে, যেখানে সহিংস ও কট্টরবাদী বক্তব্যের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এফবিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102