মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

১৯৭১ সালের পর বাংলাদেশে ‘সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে’ ভারত!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। কমিটি তাদের প্রতিবেদনে বলেছেন, যদিও বাংলাদেশের পরিস্থিতি বিশৃঙ্খলা ও অরাজকতার দিকে না গেলেও ভারতকে সতর্ক থাকা জরুরি। তারা বাংলাদেশে ইসলামি মৌলবাদীদের উত্থান, চীনের প্রভাব বৃদ্ধি ও পাকিস্তানের সম্পর্ক এবং আওয়ামী লীগের আধিপত্যের পতনকে দুই দেশের সম্পর্কের অস্থিরতার কারণ হিসেবে দেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের যুদ্ধ ছিল অস্তিত্বগত ও মানবিক চ্যালেঞ্জ, তবে বর্তমানে ভারতের সামনে আরও গুরুতর চ্যালেঞ্জ রয়েছে, যা প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক শৃঙ্খলার পরিবর্তন এবং কৌশলগত পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে। যদি ভারত এই মুহূর্তে সম্পর্ক পুনর্বিন্যাসে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে ভারতের প্রভাব কমে যেতে পারে। কমিটি বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান অবকাঠামো, বন্দর উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতার ওপর উদ্বেগ প্রকাশ করেছে। মোংলা বন্দর, লালমনিরহাট বিমানঘাঁটি ও পেকুয়া সাবমেরিন ঘাঁটির সম্প্রসারণের মতো প্রকল্পগুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চীনের জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগের কথাও তুলে ধরা হয়েছে। ভারতীয় কমিটি সুপারিশ করেছে, বাংলাদেশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন থেকে বিরত রাখতে এবং উন্নয়ন, সংযোগ ও বন্দর ব্যবস্থার ক্ষেত্রে ঢাকাকে বিশেষ সুবিধা দিতে ভারতকে কঠোর নজরদারি চালাতে হবে। এছাড়া, জামায়াতে ইসলামী দলের নির্বাচনী নিবন্ধন পুনঃস্থাপনের মাধ্যমে ‘ইসলামপন্থী’ শক্তির উত্থানকেও তারা বিশেষভাবে উল্লেখ করেছে, যা আসন্ন নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102