মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

তুমুল সংঘর্ষ ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর

bornomalanews
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ Time View

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সদস্য নিহত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত এক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তান’ নামে সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে গিয়ে তীব্র গোলাগুলির পর কমান্ডার ফারুক (সোরো), আদিল এবং ওয়াসিম নামে তিন সদস্য নিহত হন। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া এলাকায় ভারত সমর্থিত অন্যান্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। আইএসপিআর আরও জানায়, ‘আজমে ইস্তেহকাম’ নীতির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূলের জন্য তৎপর রয়েছে এবং এই অভিযানগুলো অব্যাহত থাকবে। জিও নিউজের তথ্য অনুযায়ী, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে, বিশেষ করে আফগান সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102